চ্যাটে ফিল্টার সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

১০ জুলাই, ২০২৩ ০০:৪৬  

গুরুত্বপূর্ণ কথোপকথন খুঁজে পেতে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে নতুন ফিচার চালু করতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। এর মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাট লিস্ট থেকে কথোপকথন আলাদা করতে পারবে। খবর গিজচায়না।

ডব্লিউএবেটাইনফোর তথ্যানুযায়ী, ২.২৩.১৪ বেটা ভার্সনে নতুন একটি টুল চালুর জন্য কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্মটি। এটি সহজে কথোপকথন ফিল্টার বা বাছাই করতে সহায়তা করবে।

পড়া হয়নি এমন মেসেজ, ব্যক্তিগত কথোপকথন ও কর্মক্ষেত্রের কথোপকথন- তিন ভাগে ফিল্টারের সুবিধা পাওয়া যাবে। তবে গ্রুপ চ্যাটের জন্য ফিচারটি আনা হবে কিনা সে বিষয়ে জানা যায়নি।

ডিবিটেক/বিএমটি